ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। স্বর্গলোক থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। এবার দেবী দুর্গা আসছেন গজে হাতি করে। বিদায় নেবেন দোলায় পালকি।
আজ পূর্বাহ্ণে সকাল ৯টা ৫৮ মিনিটের আগে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হবে। সায়ংকালে হবে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।
এবছর রাজশাহী জেলায় ৪৭০ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং মেট্রোপলিটন এলাকায় ১০৩ টি এবং জেলায় ৩৬৭ টি মন্ডবে পূজা হবে। আইনশৃঙ্খলা বাহিনী জানায় পূজার নিরাপত্তায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। এছাড়া প্রতিটি মণ্ডবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।





