বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি ভূমিধস জয় পাবে।


\r\n

বুধবার সকালে চকরিয়ার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগ এবং একই এলাকায় পৃথক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে বিএনপি এমন একটি সরকার পরিচালনা করবে, যার মালিক হবে জনগণ।


\r\n

সালাহউদ্দিন আহমদ বলেন, “জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবেন। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, আপনার পছন্দের প্রার্থীকে দেবেন। গণতন্ত্রকে শক্তিশালী করবেন। যেন আর কোনো মানুষ গুম হয় না, কোনো মাকে সন্তান হারানোর বেদনা না ভোগ করতে হয়।”


\r\n

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়বে যেখানে গণতন্ত্রের জন্য সংগ্রামকারী নেতাদের মর্যাদা সংরক্ষিত থাকবে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলও তাদের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরবে। তবে কিছু দল ভোটের নামে প্রতারণা করছে বলে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


\r\n

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, “গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হয়ে গিয়েছিল। এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং পছন্দের প্রার্থীকে ভোট দেবে।”


\r\n

পথসভায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু এবং সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।