ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান জাতীয় সংসদের মসজিদে অজু করতে গিয়ে পানি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন।


রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, “সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি—আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও, খোদা!!”


তবে ব্যারিস্টার আরমান তার পোস্টে উল্লেখ করেননি, এই ঘটনা ঠিক কখন ঘটেছে। তিনি জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।