ওসমান বিন হাদির শারীরিক অবস্থার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি তার জন্য দোয়া ও সুস্থতা কামনা করেছেন।
প্রিয় ওসমান বিন হাদি’র (ওসমান গণি) জন্য গতকাল রাতে সবদিক থেকে অসাধারণ রেসপন্স এসেছে। সরকারের ৪ জন উপদেষ্টা, আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান ও ইউকে তে অবস্থানরত ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদসহ বেশ কয়েকজন তড়িৎ কিছু পদক্ষেপ নিয়েছেন। পরিবারের সাথে আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়েছে পৃথিবীর যেখানেই ওসমান হাদীর জন্য চিকিৎসার সুযোগ আছে সেখানেই তাঁকে নেয়ার জন্য সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন।
গতকাল রাতে যারাই আমার কাছে ওসমান হাদীর ট্রিটমেন্ট সামারি চেয়েছেন আমি পাঠিয়েছি। এদের মধ্যে দুজন ছিলেন বিশ্বখ্যাত নিউরোলজিস্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এ পর্যন্ত কোন সেন্টার থেকেই আশাবাদী কোন আশ্বাস পাইনি। একজন যে রিপ্লাই দিয়েছেন তা আশাব্যঞ্জক নয়।
সবদিক থেকে এত আশ্বাস এবং পজিটিভ রেসপন্স কিন্তু তারপরও সীমাহীন অসহায়ত্ব এর আগে কখনও এভাবে অনুভব করিনি। সকাল থেকে ওসমান হাদীর শারীরীক অবস্থা ভালো না। হে মহান আল্লাহ তায়ালা আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করছি। তুমি মহান, তুমি সর্বজ্ঞ, তুমি উত্তম ফায়সালাকারী। তোমার কাছে আমাদের নত মস্তক অবনত করে রাখলাম। হে প্রভু তুমি দয়া কর।





