প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে বিতর্ক এড়াতে আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ দুই-তিনজন বিচারপতির মধ্য থেকে নিয়োগের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির মতে, এককভাবে সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতিকেই দায়িত্ব দেওয়ার নিয়ম থাকলে ভবিষ্যতে বিতর্কিত কেউ এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ার আশঙ্কা থাকে।
\r\nমঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এ প্রস্তাব তুলে ধরে বিএনপি। সংলাপের মধ্যাহ্ন বিরতিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি করার সুপারিশ করা হলেও বিএনপি তা পুরোপুরি সমর্থন করছে না।
\r\nসালাহউদ্দিন আহমেদ বলেন, “রাষ্ট্রের অতীতে দেখা গেছে কিছু বিতর্কিত ব্যক্তি এই দায়িত্ব পেয়েছেন। তাই বিকল্প অপশন থাকা দরকার—আপিল বিভাগের সিনিয়র বিচারপতিদের মধ্য থেকে কমপক্ষে দুই-তিনজনকে বিবেচনায় নেওয়া উচিত।”
\r\n




