শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতেও দেশের প্রধান তেল স্থাপনা এবং বিভিন্ন ডিপো খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিন সুলতানির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
\r\n\r\n
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকা সত্ত্বেও জনগণের জ্বালানি চাহিদা পূরণে তেলের আমদানির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। বিদেশি আমদানিকারক ও জাহাজগুলোর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিত তেল দেশে আসছে এবং বন্দরে বড় চালান খালাস করা হচ্ছে। এছাড়া আমদানি করা জ্বালানি তেল সময়মতো দেশের তৃণমূল পর্যায়ের ডিলার ও ফিলিং স্টেশনে পৌঁছানোর জন্য চট্টগ্রামসহ প্রধান স্থাপনাগুলো থেকে নিয়মিত রেলের ওয়াগন ও রোড ট্যাংকারের মাধ্যমে বিভিন্ন ডিপোতে পাঠানো হচ্ছে।





