জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম।
মঙ্গলবার (১০ মার্চ) তিনি জানান, আগামীকাল বেলা ১১টায় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, বৈঠকে সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর একদিন আগে সংসদীয় দলের বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।





