চুয়াডাঙ্গা প্রতিনিধি: ৯২ ভাগ মুসলমাদের দেশ বাংলাদেশ।এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় কিন্তু ধর্মীয় শিক্ষার জন্য কোন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না।
ড:মোহাম্মদ ইউনুস এর কাছে দাবী জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে ফাইভ ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষক হিসেবে একজন আলেমকে নিয়োগ দিতে হবে। শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকেল ৩ টায় চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামীর ওলামা সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এমন দাবী করেছেন কুষ্টিয়া ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা।
এ সময় তিনি আরো বলেন, ড:মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি বিদায় নিবেন।তার কাছে আমাদের দাবী আপনি বিদায় নেওয়ার আগে এমন কিছু করেন যেন মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন।
ওলামা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাড মাসুদ পারভেজ রাসেল।
চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের সভাপতি,নূর মোহাম্মদ টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক জনাব দারুস সালাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক,আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন,চুয়াডাঙ্গা ১ আসনের ওলামা বিভাগের সভাপতি মাওলানা লুকমান হুসাইন।







