প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি নিজেও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই। যেকোনো দেশের জন্য বাহিনী যে কারণে গঠিত হয়, আমরা সেই উদ্দেশ্য পূর্ণ করতে চাই এবং সকলে মিলেই দেশের জন্য কাজ করব।”
এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ পরিদর্শন করেন। তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা।





