যদি প্রশ্ন করা হয়, বেশিরভাগ মানুষই বলবেন—একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করা সহজ নয়। এর প্রধান কারণ, তারা পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে পারেন না এবং কাজের প্রতি অতিরিক্ত নিবেদিত থাকেন। অন্য সবার ছুটি থাকলেও তাদের সময় মেলে না, ফলে প্রিয়জন ও পরিবারের জন্য সময় বের করাও কঠিন হয়ে পড়ে। তাই জেনেশুনে এমন কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর সাহস সবাই দেখাতে পারেন না।


\r\n

তবে এটিও সত্য যে, সাংবাদিকের সঙ্গে সম্পর্ক ততটা কঠিন বা অলাভজনক নয়, যতটা অনেকেই ভাবেন। বরং তাদের সঙ্গে জীবন ভাগ করলে আপনি অনেকভাবে সমৃদ্ধ হবেন, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।


\r\n

অনেকে মনে করেন, সাংবাদিকরা নীরস, অসামাজিক বা আত্মকেন্দ্রিক। কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা প্রায়ই শহরের আনন্দঘন পার্টিতে, সিনেমার প্রিমিয়ারে বা নামকরা রেস্তোরাঁয় যেতে পারেন। এমন প্রাণবন্ত মানুষের সঙ্গী হতে কে না চাইবে!


\r\n

একজন সাংবাদিক সবসময়ই সৃজনশীল হন। তারা জ্ঞানসমৃদ্ধ ও আকর্ষণীয় গল্প উপস্থাপন করতে জানেন, যা নিউজরুমের বাইরেও ছড়িয়ে পড়ে। তাই তারা তাদের ভালোবাসার মানুষকেও সবচেয়ে অনন্যভাবে মুগ্ধ করতে পারেন— এমনকি তাদের দেওয়া কষ্ট বা অবহেলাও হয় সৃজনশীলভাবে প্রকাশিত!


\r\n

বিশ্বাসযোগ্যতা সাংবাদিকদের অন্যতম গুণ। তারা গোপন তথ্য রক্ষা করতে জানেন, কাউকে অপ্রয়োজনে বিশ্বাসভঙ্গ করেন না। তাই যদি আপনি কোনো সাংবাদিকের সঙ্গে সম্পর্কে থাকেন, নিশ্চিন্ত থাকতে পারেন— আপনার ব্যক্তিগত গোপনীয়তা নিরাপদ থাকবে।


\r\n

তাদের কাজের প্রেরণা অর্থ নয়, অন্তর্নিহিত ভালোবাসা ও দায়িত্ববোধ। তারা হয়তো পরিশ্রমের তুলনায় কম আয় করেন, কিন্তু সময়কে মূল্য দিতে জানেন এবং জীবনকে উপভোগ করতে পারেন।


\r\n

সাংবাদিকতা সহজ পেশা নয়; এটি নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও দায়বদ্ধতায় ভরপুর এক জীবন। পিআরের সঙ্গে কাজ করা থেকে শুরু করে খবরের উৎসের পেছনে ছোটা—সবই কঠিন। তবে তারা জানেন, যেকোনো কিছু সফলভাবে সম্পন্ন করতে কী প্রয়োজন। তাদের ব্যক্তিগত জীবনেও সেই মনোযোগ ও নিখুঁততার প্রতিফলন দেখা যায়।


\r\n

তারা দুর্দান্ত গল্পকার এবং একই সঙ্গে মনোযোগী শ্রোতাও। আপনার বলা ছোট ইঙ্গিতও তারা বুঝে নিতে পারেন সহজে।


\r\n

সবশেষে, সাংবাদিকরা প্রয়োজন হলে নিজের সামর্থ্যের বাইরেও অন্যকে সাহায্য করেন—অপরিচিত হলেও। তাদের হৃদয় বড়, সহানুভূতি গভীর। আর যদি আপনি প্রিয় কোনো খেলা, কনসার্ট বা শিল্প-ইভেন্টে যেতে চান, কেবল জানিয়ে দিন— কয়েকটি ফোনকলেই মুহূর্তে টিকিট আপনার হাতে!