সাইপ্রাসে হামলার প্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো সোমবার বলেছেন, সাইপ্রাসে আক্রমণ মানে পুরো ইউরোপের ওপর আক্রমণ। ইরান-নির্মিত ড্রোন দ্বারা সাইপ্রাসকে লক্ষ্যবস্তু করার পর তিনি দ্বীপ রাষ্ট্রটি সফরকালে এই মন্তব্য করেন।

পাফোসে সাইপ্রাস ও গ্রিসের নেতাদের সঙ্গে দাঁড়িয়ে তিনি বলেন, “যখন সাইপ্রাস আক্রান্ত হয়, তখন ইউরোপই আক্রান্ত হয়।”

ম্যাঁখো আরও বলেন, “সাইপ্রাসের প্রতিরক্ষা শুধুমাত্র আপনার দেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি আপনার প্রতিবেশী, অংশীদার ও বন্ধু গ্রিসের জন্যও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি ফ্রান্স এবং পুরো ইউরোপীয় ইউনিয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”