একটানা সাড়ে ৬  ঘণ্টা পর অবরোধ তুলে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিসিএসের প্রিলিতে পাস করা শিক্ষার্থীরা। 

শনিবার (২২ নভেম্বর) রাত ১০ টা ২২ মিনিটে রাবির ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ এর আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব আলম বলেন- “পিএসসিতে মিটিং চলছে। মিটিং এর সিদ্ধান্ত আামাদের পক্ষে আসবে জানানো হয়েছে। তাই আমরা রাবির ভিসি ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম এর আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি। মিটিংয়ে আমাদের পক্ষে পজেটিভ কোন সিদ্ধান্ত যদি না আসে তাহলে আগামীকাল (রোববার) সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। 

এর আগে পশ্চিমাঞ্চল রেলওয়ে ব্যবস্থাপনা পরিচালক (জিএম) ফরিদ আহমেদ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। 

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি সাংবাদিকদের জানান- এখনো কোনো ট্রেন বাতিলের ঘোষণা দেওয়া হয়নি। আন্দোলনকারীদের সাথে কথা বললাম এখন আমরা পর্যালনা করে যদি দরকার হয়, আমরা যদি মনে করি বাতিল করার প্রয়োজন আছে, তাহলে আমরা বাতিল করার সিদ্ধান্ত দিব। 

তিনি বলেন- টিকিট রিফান্ড করা হচ্ছে, অলরেডি আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, রিফান্ড হচ্ছে। এখন রাজশাহী রেল স্টেশনে পদ্মা, ঢালাচর এক্সপ্রেস ও কমিউটার ট্রেন আটকে আছে। হরিয়ানা স্টেশনে বনলতা ও সরদহ রোড স্টেশনে সিল্কসিটি আছে।