দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নে অবস্থিত ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

\r\n

মঙ্গলবার (৬ জানুয়ারি) পরিচালিত অভিযানে ৪টি ইটভাটাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে দেখা যায়, এই ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছিল। সেই ভিত্তিতে NHB ও PBM ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা করে এবং 7BM ব্রিক ফিল্ডের দুইটি ইউনিটকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

\r\n

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। পরিবেশের ক্ষতি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”