বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমিরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, রাজধানীতে ডিবির অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার হয়েছেন।
তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এ কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।





