প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিভিন্ন ব্যাংক হিসাব ও সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
আদেশ অনুযায়ী, তার ৮৭টি এফডিআরের ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি পাঁচটি ব্যাংক হিসাবের ৬৬ হাজার ৩৭৬ টাকা, ১৬ হাজার ৪১৯ ডলার এবং এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার ১৩টি ওয়েজ আর্নারস বন্ডও অবরুদ্ধের আওতায় আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে সম্পদ অর্জন করেন এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেন, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
দুদকের তদন্তে তার নামে ও ছদ্মনামে থাকা একাধিক ব্যাংক হিসাব, এফডিআর এবং বন্ডে বিপুল অঙ্কের অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
rnrnrnrnrnrn
এর আগে এ ঘটনায় দুদক গত বছরের ২ জুন একটি মামলা দায়ের করে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।





