আশুলিয়ার ভাদাইল ও পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
\r\nগ্রেপ্তারকৃতরা হলেন– ভাদাইল এলাকার ইয়াসিন আলীর ছেলে ইব্রাহিম (১৮), মো. সেলিম খানের ছেলে নাজমুল খান (১৮), শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন রনি (১৮), সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮), আলী হোসেনের ছেলে আরেক ইব্রাহিম (১৮) এবং পাবনারটেক এলাকার মানিক হোসাইনের ছেলে আবদুল্লাহ নয়ন।
\r\nঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির - জানান, সম্প্রতি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।
\r\nতিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





