চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে তেল আবিবকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্র ও জার্মানি ১৪টি কার্গো বিমানে করে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে দাবি করেছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু।

\r\n

প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ‘অপারেশনাল প্রস্তুতি’ জোরদারে এই সহায়তা দেওয়া হয়েছে।

\r\n

আনাদোলুর তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮০০টিরও বেশি সামরিক কার্গো বিমান ইসরাইলে পৌঁছেছে, যা তেল আবিবের সামরিক অভিযানে বড় ধরনের আন্তর্জাতিক সহায়তার ইঙ্গিত দেয়।

\r\n

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ জুন ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলা শুরুর পর থেকে মিত্র দেশগুলো আকাশ ও সমুদ্রপথে সামরিক সহায়তা পাঠাচ্ছে। তবে পাঠানো সরঞ্জামের ধরন ও পরিমাণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

\r\n

অন্যদিকে, শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাবে ইরানও হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানি হামলায় অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

\r\n

এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দেশটিতে ৬৩৯ জন নিহত ও ১,৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

\r\n

সূত্র: আনাদোলু