ভারত সফরে এসে একের পর এক আলোচনার জন্ম দিচ্ছেন ডেভিড বেকহ্যাম। মুম্বাইয়ের মেটা ইন্ডিয়ার আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এবার আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি এবং অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অনুষ্ঠানে দুজনই সমাজসেবা, অনলাইন সুরক্ষা এবং তরুণদের ক্ষমতায়ন নিয়ে কথা বলেন।
\r\nঅনুষ্ঠান শেষে সামান্থাকে একটি বিশেষ উপহার দেন বেকহ্যাম। নিজের মালিকানাধিন এমএলএস ক্লাব ইন্টার মিয়ামির অফিসিয়াল একটি জার্সি তিনি সামান্থার হাতে তুলে দেন। মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়।
\r\nসামান্থা বলেন, বেকহ্যামকে কাছ থেকে দেখা তার জন্য স্মরণীয় একটি অভিজ্ঞতা। তিনি জানান, মাঠের তারকা বেকহ্যাম মাঠের বাইরেও সমান অনুপ্রেরণাদায়ী। “তার যে শৃঙ্খলা, পরিবারকে সময় দেওয়া আর সমাজের প্রতি অবদান, এগুলো অনুসরণ করার মতো,” বলেন সামান্থা।
\r\nভারত সফরের সময় বেকহ্যাম স্কুলশিশুদের সঙ্গে দেখা করেন, স্থানীয় খাবার শেখেন এবং বিভিন্ন দাতব্য কার্যক্রমে অংশ নেন। নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভারতের মানুষ যে উষ্ণতা আর ভালোবাসা দেখাচ্ছে, তা হৃদয় ছুঁয়ে যাচ্ছে।”
\r\nঅন্যদিকে, সামান্থা ব্যস্ত রয়েছেন নতুন কয়েকটি প্রজেক্ট নিয়ে। অভিনয় ছাড়াও আগামী বছর তার প্রযোজিত চলচ্চিত্র মুক্তি পাবে। পাশাপাশি ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এও তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।





