ভারতের অভিনেতা সালমান খান ফের আইনি সমস্যায় পড়েছেন। রাজস্থানের কোটা ক্রেতা সুরক্ষা আদালতে তার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সালমানের অনুমোদিত পান মশলার বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করছে।
অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং। তিনি দাবি করেছেন, বিজ্ঞাপনে বলা হয়েছে যে পান মশলায় কেশর ব্যবহার করা হয়েছে, যা বাস্তবে সম্ভব নয়। কারণ কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লাখ রুপি, কিন্তু ওই পণ্যের মূল্য মাত্র ৫ টাকা।
অভিযোগের প্রেক্ষিতে আদালত সালমান খান এবং উৎপাদনকারী সংস্থার পক্ষ থেকে প্রতিক্রিয়া চেয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।





