ভারতের জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস টু’-এর বিজয়ী এলভিস যাদবের গুরগাঁওয়ের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে হরিয়ানার গুরগাঁও শহরে অবস্থিত তার বাসভবনে এই হামলা চালায় দুর্বৃত্তরা।
\r\nপ্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মোটরবাইকে আসা তিনজন হামলাকারী অন্তত ১২ রাউন্ড গুলি ছোড়ে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
\r\nঘটনার সময় বাড়িতে ছিলেন এলভিসের গৃহসহায়ক ও কেয়ারটেকার—তারা অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান। এলভিস যাদব নিজে ওই সময় বাসায় উপস্থিত ছিলেন না।
\r\nএ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা এই হামলার পেছনে রয়েছে, তা তদন্ত করে দেখছে স্থানীয় পুলিশ। এলভিস যাদব বলিউড অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।





