বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে সিনেমার পোস্টার নকলের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, তিনি ২০২০ সালে মুক্তি পাওয়া ‘মিসেস সিরিয়াল কিলার’ সিনেমার পোস্টার থেকে অনুপ্রাণিত হয়ে নিজের আসন্ন ছবি ‘সিকান্দার’-এর পোস্টার তৈরি করেছেন। ফ্রি প্রেস জার্নাল-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
‘মিসেস সিরিয়াল কিলার’ সিনেমার পোস্টারে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে হাতে ধারালো অস্ত্রসহ ভয়ংকর অভিব্যক্তিতে দেখা যায়। আর সম্প্রতি প্রকাশিত ‘সিকান্দার’-এর প্রথম পোস্টারে একইরকম লুকেই দেখা গেছে সালমান খানকে। এই মিল লক্ষ্য করে সমালোচনা শুরু হয়। অনেকে দাবি করেছেন, নতুন পোস্টারটি পুরোপুরি অনুকরণ করা হয়েছে।
‘সিকান্দার’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও কাজল আগরওয়াল। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। আসন্ন ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে





