Mirror News 24
H1
AD
সর্বশেষ
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
অনান্যইসলাম
অনন্যআওয়ামীলীগএনসিপিজামায়াতবিএনপি
সংবাদ শিরোনাম :
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।

01875596961
info@mirrornews.net

সংবাদ লোড হচ্ছে...

Mirror News 24
H1
AD

অনুসরণ করুন:

অনন্যঅনান্যঅর্থনীতিআওয়ামীলীগইসলামএনসিপিক্যাম্পাসখেলাধুলাজাতীয়জামায়াততথ্য প্রযুক্তিধর্ম

সম্পাদকমণ্ডলী

সম্পাদক ও প্রকাশকসম্পাদক ও প্রকাশক
নির্বাহী সম্পাদকমিরর নিউজ নির্বাহী সম্পাদক
বার্তা সম্পাদকমিরর নিউজ বার্তা সম্পাদক

অফিস

অফিস : বাংলামোটর , ঢাকা

ইমেইল : info@mirrornews.net

মোবাইল : 01875596961

আমাদের সম্পর্কে•ফটো গ্যালারি•ভিডিও গ্যালারি•নীতি ও শর্ত•বিজ্ঞাপন•যোগাযোগ
© 2026 সকল কিছুর স্বত্বাধিকার: Mirror News 24
সকল কারিগরি সহযোগিতায়Mirror News Network
প্রচ্ছদ/সারা দেশ/সাড়ে চার ঘণ্টা পর সায়েন্স ল্যাব মোড় ছেড়ে আগামীকাল আবারও অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ১৪ জানুয়ারী, ২০২৬
লেখক: মিরর নিউজ ডেস্ক
Mirror News 24বাংলাদেশের প্রতিচ্ছবি

সাড়ে চার ঘণ্টা পর সায়েন্স ল্যাব মোড় ছেড়ে আগামীকাল আবারও অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

মিরর নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬
পড়ার সময়: 3 মিনিট
সাড়ে চার ঘণ্টা পর সায়েন্স ল্যাব মোড় ছেড়ে আগামীকাল আবারও অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের
mirrornews24.com
info@mirrornews24.com
প্রকাশক: মিরর নিউজ নেটওয়ার্ক

সাড়ে চার ঘণ্টার বেশি সময় অবরোধ করে রাখার পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ছেড়ে গেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে তাঁরা সড়ক ছেড়ে যান বলে পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শওকত আলী জানিয়েছেন।
এর আগে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ সায়েন্স ল্যাব মোড়সহ একাধিক স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে এই কর্মসূচি হয়। আজকের কর্মসূচি শেষে আগামীকাল বৃহস্পতিবারও তিন জায়গায় (সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়) অবরোধ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকালের এই কর্মসূচির কথা প্রথম আলোকে জানিয়েছেন আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন নাঈম হাওলাদার।

সাত কলেজের শিক্ষার্থীরা দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করেন 
খোঁজ নিয়ে জানা যায়, আজ বেলা একটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর এলাকার টেকনিক্যাল মোড়ে অবরোধ শুরু হয়। পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করা হয় দুপুর পৌনে ১২টায়।

বেলা একটার দিকে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় ১০ মিনিট সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁরা সড়ক ছেড়ে দেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে এই তথ্য জানান।

শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর ব্যস্ততম এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

টেকনিক্যাল মোড় অবরোধ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে
টেকনিক্যাল মোড় অবরোধ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকেছবি: তানভীর আহাম্মেদ
বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় ছাড়েন বলে জানান দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম। বেলা সোয়া তিনটার দিকে শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় থেকে চলে যান বলে জানান বংশাল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল হোসেন।

পুলিশ কর্মকর্তা শওকত আলী বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, ঢাকার অন্যান্য স্থান থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে এসে কর্মসূচিতে যুক্ত হয়েছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, আগামীকাল উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট হয়
সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট হয়ছবি: সাজিদ হোসেন
সায়েন্স ল্যাবে অবরোধের কারণে যানজটে পড়েন অনেক যাত্রী। তাঁরা গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে থাকেন। তাঁদের একজনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, তাঁর বাড়ি নোয়াখালী। আজ নোয়াখালী থেকে এসে যাত্রাবাড়ী নামেন। এরপর আরেকটি বাসে মিরপুরের দিকে রওনা দেন। কিন্তু যানজটে পড়ে বাস থেকে নেমে হেঁটে সামনের দিকে রওনা দেন।

বি এম নুরুন্নাহার নামের ষাটোর্ধ্ব এক নারী জানান, দুপুরে শনির আখড়া থেকে লালমাটিয়ায় যেতে তাঁকে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। সড়কে যান চলাচল বন্ধ থাকায় হেঁটে আর অলিগলি দিয়ে রিকশায় চড়ে গন্তব্যে পৌঁছেছেন তিনি।

এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন →
বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সারা দেশ / বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের  খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

সারা দেশ / থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

সারা দেশ / গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

জনপ্রিয় সংবাদ

1

জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

2

বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

3

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

4

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

5

ডুজা'র সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় ইবি সাংবাদিক সমিতির নিন্দা

6

বাঞ্ছারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র গরমে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Mirror News 24

খবর পান সবার আগে

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

* আমরা আপনার ইমেইল গোপনীয়তা রক্ষা করি।

fgdsg
AD
fgdsg
AD
chdck
AD
fgdsg
AD
fgdsg
AD