চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে সাড়ে চার ঘণ্টা শেষে বেলা ২টা পর্যন্ত মোট প্রায় ১১ হাজার ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ।


নির্বাচন কমিশনার জি এইচ হাবীব এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।


নির্ধারিত সময় সকাল ৯টায় ভোট শুরুর কথা থাকলেও কিছুটা দেরিতে সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।


\r\n\r\n\r\n

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন, যার মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯০৮ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী। পাশাপাশি ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন প্রার্থী।