সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক ও বিশেষ অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারী ও মাদকসেবীসহ মোট ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানার পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বয়ে এসব অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৫ জন ছিনতাইকারী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।


মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ১১ জনকে আটক করা হয়েছে। কোতোয়ালী ও শাহপরাণ (রহ.) থানার এলাকায় অভিযান চালিয়ে ৬ জন মাদকসেবীকেও গ্রেফতার করা হয়। এছাড়া জালালাবাদ থানার এলাকা থেকে ৪ জন জুয়াড়ি, নিয়মিত মামলায় ৩২ জন এবং সন্দেহভাজন হিসেবে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ২২ জন সন্দেহভাজন ও মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী ৩৬ জনকে আটক করা হয়। চুরির সন্দেহে ৫ জন এবং ৫ জন হকারকেও গ্রেফতার করা হয়েছে।

\r\n\r\n\r\n\r\n

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রম নিয়মিতভাবে চালু রয়েছে।