জেলা প্রতিনিধি, সিলেট : চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি এবং দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ আগস্ট ২০২৬) বিকাল ৫টা ১৫ মিনিটে বন্দর বাজার কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটি সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। সঞ্চালনায় ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের এবং সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান।
সমাবেশে বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।





