চট্টগ্রামের বাসিন্দা কাহফিল ওয়ারা প্রশ্ন করেছিলেন, পেনশনের ২০ লাখ টাকা ব্যাংকে রেখে যে সুদ পাওয়া যায়, সেই সুদের টাকা দিয়ে কি জাকাত আদায় করা যাবে?

ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ জানায়, সুদের টাকা দিয়ে জাকাত আদায় করা বৈধ নয়। জাকাত অবশ্যই হালাল ও বৈধ মালিকানাধীন সম্পদ থেকে দিতে হবে। কেন্দ্রের ব্যাখ্যায় বলা হয়, সুদ হারাম আয় হওয়ায় তা ইবাদতের কাজে ব্যবহার করা যায় না।
ফতোয়ায় আরও বলা হয়েছে, সুদের টাকা গরিব ও দুস্থদের দিতে হবে, তবে এতে সওয়াবের নিয়ত করা যাবে না। রেফারেন্স হিসেবে মুসলিম শরিফের হাদিস ২২৪ ও ১০১৫ এবং রদ্দুল মুহতার (৫/৯৯) উল্লেখ করা হয়েছে।

সমাধান: ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।