সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।


সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবীসহ পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। জানাজা শেষে উপস্থিত অনেকেই তাঁর স্মৃতিচারণ করেন।


এর আগে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


উল্লেখ্য, রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।