জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট স্থাপন করেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শান্ত চত্বরে এই সংযোগ স্থাপন করা হয় জকসু ভিপি রিয়াজুল ইসলামের তত্ত্বাবধানে।
\r\nভিপি রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সর্বোচ্চ স্পিডযুক্ত নেটওয়ার্কে আনার জন্য আমরা চেষ্টা করছি। পরীক্ষামূলকভাবে স্থাপন করা স্টারলিংকের রাউটারের ব্রডকাস্টিং স্পিড ৩০০-৩৫০ এমবিবিএস।” তিনি জানান, স্টারলিংক কার্যকর প্রমাণিত হলে আরও রাউটার ক্যাম্পাসে সংযুক্ত করা হবে। অন্যথায়, বিদ্যমান ব্রডব্যান্ড নেটওয়ার্ক (BdREN) এর গতিবৃদ্ধি এবং নতুন রাউটার সংযোজনের দিকে নজর দেওয়া হবে।
\r\nউন্মোচন অনুষ্ঠানে জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা ও অন্যান্য জকসু প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।





