দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও এই মূল্য সমন্বয় করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। নতুন এ মূল্য আজ থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব দেশের মূল্যবান ধাতুর বাজারেও পড়ছে।





