ঠাকুরগাঁও,১ আসনের বিএনপি প্রার্থী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটাধিকার প্রয়োগে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,\"পছন্দমতো যাকে খুশি ভোট দিন,তবে স্বাধীনতাবিরোধীদের হাতে দেশের দায়িত্ব তুলে দেবেন না।\"
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সেবায় নিয়জিত থাকতে চায়।এ লক্ষ্যে বিএনপি নারীর ক্ষমতায়ন,কৃষকের ন্যায্য অধিকার এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেবে।ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য, কৃষিকার্ডে সার-বীজের সুবিধা এবং নির্বাচিত হওয়ার ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যের কথাও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন,ধর্মের নামে হিংসা,হত্যা বা বিভাজনের রাজনীতি এই শতাব্দীতে গ্রহণযোগ্য হতে পারে না।তিনি একটি সহনশীল ও মানবিক বাংলাদেশের কথা তুলে ধরে বলেন,ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে।আর সেই সুযোগ বাস্তবায়নের সময় আসছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে।রবিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা জানান তিনি।





