বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল।
\r\nদলীয় সূত্র জানায়, ইফতার মাহফিলে যাওয়ার পথে তিনি হঠাৎ বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানস্থলে যেতে পারেননি।
\r\nঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, আমিরের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, দেশবাসী তার সুস্থতার জন্য প্রার্থনা করছে।
\r\nতিনি আরও বলেন, তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে আদর্শিক ভূমিকা রাখবেন বলে দলের নেতাকর্মীরা আশাবাদী।





