পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যার অংশ হিসেবে হরমুজ প্রণালির মাধ্যমে যাতায়াতকারী জাহাজ থেকে ফি আদায়ের অধিকার পাচ্ছে ইরান ও ওমান। বার্তা সংস্থা এপি-এর বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে। তবে ওমান কিভাবে এই অর্থ ব্যয় করবে, তা এখনও স্পষ্ট নয়।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা জানান, তিনি সরাসরি আলোচনায় যুক্ত ছিলেন, কিন্তু অভ্যন্তরীণ আলোচনার বিস্তারিত প্রকাশের অনুমতি নেই।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে ইরান ও ওমান উভয়েরই আঞ্চলিক অধিকার রয়েছে। এই নৌপথ বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।