ইনকিলাব মঞ্চ শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে।
\r\nসমাবেশটি অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার দুপুর ১২টায়, রাজধানীর শাহবাগের জুলাই মিনার প্রাঙ্গণে।
\r\nআয়োজকদের মতে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলির ঘটনা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক নিরাপত্তায় গুরুতর আঘাত। এই ঘটনার পর সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকেই সাধারণ নাগরিকদের উদ্যোগে এই সমাবেশ আহ্বান করা হয়েছে।
\r\nতাদের দাবি, রাজনৈতিক ভিন্নমতের ওপর হামলা ঠেকাতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সক্রিয় নাগরিকদের একত্র হওয়া জরুরি। সমাবেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন প্রার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি তোলা হবে।
\r\nসমাবেশ সফল করতে সচেতন নাগরিক, শিক্ষার্থী, যুবসমাজ এবং বিভিন্ন পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।





