আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল ও হাইকোর্টে রিট খারিজ হওয়ার পর বিএনপি এ আসনে প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে।


\r\n

জমায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

\r\n

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী জানিয়েছেন, ধানের শীষের কোনো প্রার্থী না থাকার কারণে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া হচ্ছে। দেবিদ্বারবাসীর কাছে তারা অনুরোধ জানিয়েছেন, প্রার্থীকে পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবেন।

\r\n

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে এবং তার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে।”