বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে কেবিনে রয়েছেন।


\r\n

জাহিদ হোসেন আরও বলেন, বিভিন্ন পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ড পর্যালোচনা করার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।


\r\n

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালে রওনা হন।


\r\n

গত শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। সর্বশেষ তিনি ১৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন অবস্থান করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করান।


\r\n

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষুসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগছেন।