হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর নির্দেশ | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: রাজনীতি
তারিখ: ২১ আগস্ট, ২০২৫
লেখক: মিরর নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর নির্দেশ
মিরর নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫
পড়ার সময়: 1 মিনিট
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জানান, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় করা মামলায় ইনুকে আদালতে হাজির করা হলে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে পুলিশ ইনুকে আটক করে। সে সময় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন জানিয়েছিলেন, নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।
হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক হিসেবে সক্রিয় ছিল।