সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজে বাধা প্রদান ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আদালত অবমাননার অভিযোগ আনতে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিকালে আদালতকে অবহিত করে রাষ্ট্রপক্ষ।

\r\n

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে জানান, “২২৬টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি”—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন একটি অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে।

\r\n

এর আগে প্রসিকিউশন টিম আদালতকে জানায়, শেখ হাসিনার এমন একটি অডিও ক্লিপের অস্তিত্ব রয়েছে, যা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি করে। আদালতের নির্দেশে অডিওটির ফরেনসিক পরীক্ষা করা হয় এবং পরে তা আদালতে উপস্থাপন করা হয়।

\r\n

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ড, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ১৪৫ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এ পর্যন্ত এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৩টি মামলা দায়ের হয়েছে।