পয়লা বৈশাখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

\r\n

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে দুর্বৃত্তরা বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের ধারণা, ঢাকায় পয়লা বৈশাখের আয়োজনে শেখ হাসিনার মুখাকৃতি বানানো হয়েছে—এমন গুজবের জেরে এ হামলা হতে পারে।

\r\n

তবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ দাবি করেছেন, তিনি কোনো মুখাকৃতি তৈরি করেননি। তিনি বলেন, “আমি শুধুমাত্র বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখ আমি বানাইনি।”

\r\n

তিনি আরও বলেন, “আমি এবং আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ মুহূর্তে সরকারের কাছ থেকে নিরাপত্তা ও হস্তক্ষেপ কামনা করছি।”

\r\n

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই ঘটনার পেছনের রহস্য উদঘাটন করা হবে।”