রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে সংশ্লিষ্ট এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা, পুরাতন কাঁচাবাজার রোডের পঞ্চম তলা থেকে ৩০ বছর বয়সী জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মো. জাকির হোসেনের কন্যা।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রুমী এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন কিনা তা নিশ্চিত নয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক মানসিক চাপের কারণে রুমী আত্মহত্যা করতে পারে।