দীর্ঘ এক দশক ধরে প্রেম করছেন জনপ্রিয় কোরিয়ান তারকা শিন মিন-আ ও কিম উ-বিন। এ বছরের ২০ ডিসেম্বর সিউলে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
এজেন্সি এএম এন্টারটেইনমেন্টের বিবৃতিতে জানানো হয়েছে, তাদের সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং এবার তারা আজীবনের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের ঠিকানা প্রকাশ করা হয়নি, তবে বিয়ের পরও দুজনই অভিনয়ে মনোনিবেশ করবেন।
কিম উ-বিন ফ্যান কমিউনিটিতে লিখেছেন, “যারা সব সময় নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের সঙ্গে আমি প্রথমে এই খবর শেয়ার করছি। আমি বিয়ে করতে যাচ্ছি, সেই মানুষটির সঙ্গে পরিবার গড়ে তুলব।”
কিম ২০০৮ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১১ সালে অভিনয় শুরু করেন। শিন মিন-আ ও কিম উ-বিন ‘আওয়ার ব্লুজ’সহ বেশ কয়েকটি আলোচিত কে-ড্রামায় একসাথে কাজ করেছেন।





