ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এই বিশেষ ছুটির ঘোষণা দিয়েছে।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা থাকায় এই দুই দিনে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং সব কর্মকর্তা-কর্মচারী ছুটিতে থাকবেন।


এর আগে ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়ার বিষয়টিও জানানো হয়েছিল।


উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে, বলে জানিয়েছে নির্বাচন কমিশন।