জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ভিপি পদে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব ১১৪২ ভোট পেয়ে এগিয়ে আছেন, আর ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৩১ ভোট। ফলে রাকিব ১১১ ভোটে এগিয়ে আছেন।


\r\n

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।


\r\n

দর্শন বিভাগের কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১১১ ভোট ও রাকিব ১৭৫ ভোট পেয়েছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৩৫ ভোট পেয়েছেন, আর খাদিজাতুল কুবরা পেয়েছেন ৮০ ভোট। এজিএস পদে মাসুদ রানা ১১৯ ভোট পেয়েছেন, আর আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৪ ভোট।


\r\n

বায়োকেমিস্ট্রি এন্ড মোলিকুলার বায়োলজি বিভাগের কেন্দ্রের ফলাফলে রিয়াজুল ইসলাম ৮৯ ভোট ও রাকিব ৫৭ ভোট পেয়েছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯৮ ভোট ও খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ রানা ৯০ ভোট ও আতিকুর রহমান তানজিল ৪২ ভোট পেয়েছেন।


\r\n

চারুকলা অনুষদের তিন বিভাগের এককেন্দ্রের ভোটে রিয়াজুল ইসলাম ২১ ভোট ও রাকিব ১০৬ ভোট পেয়েছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৮ ভোট ও খাদিজাতুল কুবরা ৩৬ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ রানা ১২ ভোট ও আতিকুর রহমান তানজিল ৮২ ভোট পেয়েছেন।


\r\n

অনুজীব বিজ্ঞান বিভাগের ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম ৮৭ ভোট ও রাকিব ৪৬ ভোট পেয়েছেন।