এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে সীমান্তে কেউ বাংলাদেশীদের হত্যা করার সাহস পাবে না।


\r\n

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

\r\n

আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায়নি। গত ১৭ মাসে আপনারা যে কার্যক্রম চালিয়েছেন, তা দেখে জনগণ ইতোমধ্যেই ঠিক করে রেখেছে কাকে ভোট দিতে হবে এবং কাকে দিতে হবে না। ১১ দলীয় জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের সহ সর্বশেষ শহীদ ওসমান হাদির—বিচার নিশ্চিত করা হবে। সীমান্তে আগ্রাসনের শিকার ফিলানিসহ সব বাংলাদেশীর হত্যার বিচার হবে। আর কেউ বাংলাদেশীদের গুলি করে হত্যা করতে পারবে না। সীমান্তে যদি আর কোনো গুলি হয়, আমরা তার জবাব দিতেই প্রস্তুত।”


\r\n

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা ভোট দখল করতে চায়, তাদের প্রতিরোধে ছাত্রশক্তি-ছাত্রশিবির যথেষ্ট।

\r\n

পদযাত্রা অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সমন্বয়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং দিনাজপুর-৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডাক্তার আব্দুল আহাদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।