জুলাই সনদ অনুযায়ী সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জোটের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ১৮ এপ্রিল গণমিছিলের পাশাপাশি পরবর্তী দুই শনিবার আরও বড় কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি প্রতিদিন লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন চলবে।
তিনি আরও জানান, ২ মে’র পর থেকে বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ সমাবেশের পরিকল্পনাও রয়েছে। এসব কর্মসূচিতে জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।
\r\n\r\n\r\n\r\n\r\n
সব কর্মসূচি শেষ হলে রাজধানীতে একটি বড় সমাবেশ আয়োজন করা হবে, যার তারিখ পরে জানানো হবে।





