চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষে ১৩ এপ্রিল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সাধারণ ছুটি থাকবে।
এছাড়া, পার্বত্য এলাকার বাইরে দেশের অন্যান্য স্থানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে বলেও জানানো হয়েছে।





