জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতকালীন ছুটি আগামী ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পালিত হবে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীতকালীন ছুটির সময় ১৮ জানুয়ারি (রবিবার) থেকে ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। তবে একাডেমিক কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে জানানো হবে।
এর আগে, গত ৯ ডিসেম্বর জারি করা এক অফিস আদেশে একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত শীতকালীন ছুটি সাময়িকভাবে স্থগিত রেখে পরবর্তীতে পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছিল।





