এশিয়া কাপের ১৭তম আসর বসছে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল, যাদের মধ্যে ছয়টি দল ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে। বাকি রয়েছে শুধু স্বাগতিক আরব আমিরাত ও শ্রীলঙ্কা।
গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, আরব আমিরাত, ওমান
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
বাংলাদেশ তাদের টুর্নামেন্ট শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ ও ১৬ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
নিচে এক নজরে অংশগ্রহণকারী ছয় দলের স্কোয়াড দেওয়া হলো:
বাংলাদেশ
অধিনায়ক: লিটন দাস
স্কোয়াড: তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন
স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ
ভারত
অধিনায়ক: সূর্যকুমার যাদব
স্কোয়াড: শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, বুমরাহ, বরুণ, আর্শদীপ, কুলদীপ, সঞ্জু স্যামসন, হার্শিত রানা, রিঙ্কু সিং
রিজার্ভ: প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সোয়াল
পাকিস্তান
অধিনায়ক: সালমান আলী আগা
স্কোয়াড: আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, নওয়াজ, ওয়াসিম জুনিয়র, ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম
আফগানিস্তান
অধিনায়ক: রশিদ খান
স্কোয়াড: গুরবাজ, ইব্রাহিম জাদরান, রাসুলি, সেদিকউল্লাহ, আজমতউল্লাহ, নবী, করিম জানাত, নাইব, শরাফউদ্দিন, ইশাক, গজনফর, মুজিব, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক, নাভিন
রিজার্ভ: ওয়াফিউল্লাহ, খারোতি, আহমেদজাই
ওমান
অধিনায়ক: জতিন্দর সিং
স্কোয়াড: হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কলিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, করন সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব
হংকং
অধিনায়ক: ইয়াসিম মুর্তজা
স্কোয়াড: বাবর হায়াত, জিশান আলী, নিয়াজাকাত খান, নসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, অংশুমান রাঠ, কালহান চাল্লু, আয়ুশ শুক্লা, আইজাজ খান, আতিক উল রেহমান, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, হারুন আরশাদ, আলী হাসান, শহিদ ওয়াসিফ, গজনফর মোহাম্মদ, ওয়াহিদ, আনাস খান, এহসান খান
টুর্নামেন্টের হাইলাইটস:
বর্তমান চ্যাম্পিয়ন: ভারত
৯ সেপ্টেম্বর শুরু, ফাইনাল ২৮ সেপ্টেম্বর
আয়োজক: সংযুক্ত আরব আমিরাত
চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাকি আছে শ্রীলঙ্কা ও আরব আমিরাতের।





