নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)২২ জুন (রোববার) আবেদনপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

\r\n

শুক্রবার (২০ জুন) বিকেলে অনুষ্ঠিত দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। সভা শেষে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

\r\n

খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাউন্সিলের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবেতবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন।

\r\n

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হবে পলিটিক্যাল কাউন্সিল, যার সদস্য সংখ্যা হবে ১৫ জন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে এই কাউন্সিলের সদস্য হবেন। আরও ২ জন সদস্য মনোনয়নের মাধ্যমে, আর বাকি ১১ জন নির্বাচনের মাধ্যমে গঠিত হবেন।

\r\n

গঠনতন্ত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনপ্রাপ্ত সদস্যদের মধ্যে অন্তত ৩ জন নারী সদস্য রাখার বাধ্যবাধকতাও রাখা হয়েছে।

\r\n

দলটি জানায়, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে তারা নতুন রাজনৈতিক ধারার সূচনা করতে চায়।