ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা অন্তত ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে।

সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, এই সময়ে লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালানো হয়। পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থলবাহিনী হিজবুল্লাহর কয়েকটি সেল শনাক্ত করে তা ধ্বংস করেছে।

এছাড়া নৌবাহিনীও হিজবুল্লাহর একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।

ইসরায়েলের দাবি, জল, স্থল ও আকাশ—তিন দিক থেকেই সমন্বিত অভিযানের মাধ্যমে এই হামলা চালানো হয় এবং এতে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়।

সূত্র: আল জাজিরা