সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর পরপরই বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়িয়েছে।


\r\n

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। ইনিংসের শুরুটা ঝোড়োভাবেই করে টাইগাররা। ৪.১ ওভারে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা হয় ৬০ রান। অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান ও তাওহিদ হৃদয় দ্রুত রান তুললেও এরপর বৃষ্টি শুরু হলে খেলা আপাতত বন্ধ হয়ে যায়।


\r\n

সিরিজের প্রথম দুই ম্যাচেই টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামতে হয় লিটন দাসদের। সিরিজ ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ, ফলে এই ম্যাচে জয় কেবলই সান্ত্বনার জন্য।